Collector's Smart Card পেতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট এ অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়া কেউ কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।
Collector's Smart Card কি?
- আপনার যেমন একটি নাগরিক পরিচয় আছে, ঠিক তেমনি ভাবেই Collector's Smart Card আপনার একটি সংগ্রাহক পরিচয়। Collector's Smart Card এর মাধ্যমে একজন সংগ্রাহক মুহূর্তেই নিজের সংগ্রাহক পরিচয় উপস্থাপন করতে পারবেন।
Collector's Smart Card কি বাধ্যতা মূলক?
- Collector's Smart Card নেয়া বাধ্যতা মূলক নয়। কোন সংগ্রাহক চাইলে BCD বরাবর Collector's Smart Card এর জন্য আবেদন করতে পারেন।
Collector's Smart Card এর উপকারীতা কি?
- Collector's Smart Card একজন সংগ্রাহক সংশ্লিষ্ট যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
- প্রতিটি Collector's Smart Card এ একজন সংগ্রাহকের সকল ডাটা কোডের মাধ্যমে দেয়া থাকবে। যা স্ক্যানের মাধ্যমে মুহুর্তেই দেখা যাবে। এবং একজন প্রকৃত সংগ্রাহক হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন।
- BCD দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে Collector's Smart Card এর একটি এফিলিয়েশন কলাবরেশন করবে যা থেকে সংগ্রাহক গণ বিভিন্ন ভাবে সুবিধা বা উপকৃত হবেন।
Collector's Smart Card এর মাধ্যমে কি কোন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে?
- Collector's Smart Card কোন ডেবিট বা ক্রেডিট কার্ড নয়। তবে Collector's Smart Card নিকট ভবিষ্যতে একটি ডিসকাউন্ট কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। যেমন - হোটেল, রেস্টুরেন্টে, ডেনটিস্ট, সুপারশপ ইত্যাদি। BCD Team বিষয়টা নিয়ে কাজ করছে। যার আপডেট ফেসবুক গ্রুপের মাধ্যমে জানানো হবে।
যেকোনো সংগ্রাহক কি Collector's Smart Card পাবেন বা আবেদন করতে পারবেন?
- হ্যাঁ যেকোনো সংগ্রাহক Collector's Smart Card এর জন্য আবেদন করতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।
- প্রাথমিক ভাবে শুধু মাত্র সেই সকল সংগ্রাহকরাই Collector's Smart Card পাবেন যারা চমৎকার ভাবে ওয়েবসাইটে তাদের প্রোফাইল আপলোড করেছেন যারা এখনো করেননি তারা নতুন ভাবে প্রোফাইল আপলোড সাপেক্ষে আবেদন করতে পারবেন।
- সদ্য সংগ্রহ জগতে পা রেখেছেন এমন কোন সংগ্রাহক Collector's Smart Card এর জন্য আবেদন করতে পারবেন না। একজন সংগ্রাহকের ন্যুনতম দু'বছরের Collection History অবশ্যই থাকতে হবে।
- BCD Team চেনেন না এমন কোন সংগ্রাহক Collector's Smart Card এর জন্য এপ্লাই করতে চাইলে পরিচিত কোন সংগ্রাহকের রেফারেন্স এ আবেদন করতে পারবেন।
- বিদেশে অবস্থানরত বাংলাদেশি সংগ্রাহকরাও Collector's Smart Card এর জন্য এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে ডাকযোগ এ কার্ড পাঠানোর ব্যবস্থা করা যাবে।
- Collectors' Smart Card এর জন্য এপ্লাই করতে হলে ১৮ বছর হতে হবে এবং জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। অন্যথায় আমরা কারো আবেদন গ্রহণ করবো না।
Collector's Smart Card এর অপব্যবহার করা হলে কি পদক্ষেপ নেয়া হবে?
- Collector's Smart Card এর অপব্যবহার করা হলে ওয়েবসাইট থেকে সেই সংগ্রাহকের প্রোফাইল রিমুভ করা হবে। এবং কার্ডের ডাটা ফ্রিজ করা হবে। সেক্ষেত্রে Collector's Smart Card এর তথ্য স্ক্যান করলেও দেখা যাবে না।
Collector's Smart Card এর কি কোন মেয়াদ আছে?
- একজন সংগ্রাহকের Collector's Smart Card এর মেয়াদ থাকবে ৫ বছর। এরপর আবার রিনিউ করতে হবে।
Collector's Smart Card হারিয়ে গেলে কি হবে?
- Collector's Smart Card হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে এবং জিডির কপি প্রদান সাপেক্ষে নতুন কার্ড আবেদন করতে হবে। অন্যথায় মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Collector's Smart Card এর মূল্য কত?
- Collector's Smart Card এর মূল্য ১৩০০/- (এক হাজার তিন শত)
Bangladesh Collectors' Directory Cloud Edition Team পূর্ণ এখতিয়ার রাখেন - Collector's Smart Card এর আবেদন নিয়ন্ত্রণ ও বাতিলের। সেক্ষেত্রে BCD Team কোন জবাবদিহিতায় বাধ্য নয়।
BCD' র উদ্দেশ্য একটি সুশৃঙ্খল ও নিরাপদ সংগ্রাহক কমিউনিটি গড়ে তোলা।
You may join our FACEBOOK GROUP PAGE
