ছোটবেলা থেকেই পুরোনো টাকার প্রতি আমার এক ধরনের অদ্ভুত টান ছিল। কখনো কখনো মনে হতো, যে নোটগুলো একসময় আমাদের হাতে হাতে ঘুরত, বাজারের ব্যাগে, মানিব্যাগে, বাবার পকেটে কিংবা দোকানের ক্যাশবাক্সে ছিল—আজ সেগুলো যেন সময়ের ভাঁজে হারিয়ে গেছে। ২০২০ সালেও ভাবতাম, এই হারিয়ে যাওয়া নোটগুলো হয়তো আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। মনে হতো, যদি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম, তাহলে যত্ন করে সেগুলো গুছিয়ে রেখে দিতাম।
সেই নস্টালজিয়া থেকেই শুরু আমার সংগ্রহের যাত্রা। প্রথমে বাংলাদেশের সব ডিজাইনের ব্যাংকনোট সংগ্রহ করার চেষ্টা করি। এরপর ধীরে ধীরে গভর্নরভিত্তিক নোট, বিভিন্ন ভ্যারাইটি, সিরিজ এবং বিশেষ বৈশিষ্ট্যের নোট সংগ্রহে আগ্রহী হয়ে উঠি। বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে পরে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ইতালি সহ বিভিন্ন দেশের অকশন হাউস থেকেও নানা ধরনের বাংলাদেশি ব্যাংকনোট সংগ্রহ করেছি।
গবেষণার ব্যস্ততার মাঝেও পুরোনো মুদ্রা সংগ্রহ আমার কাছে এক ধরনের মানসিক প্রশান্তি ও আত্মতৃপ্তির জায়গা হয়ে উঠেছে। প্রতিটি নোটের মধ্যে আমি শুধু কাগজের মূল্য দেখি না; দেখি ইতিহাস, স্মৃতি, সময়ের গল্প এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক যাত্রার একেকটি নিঃশব্দ সাক্ষী।
বর্তমানে আমি মূলত PMG graded banknote সংগ্রহ করি। কারণ সাধারণ নোট সময়ের সঙ্গে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু graded note দীর্ঘদিন নিরাপদে সংরক্ষণ করা যায় এবং এর মান, অবস্থান ও ঐতিহাসিক গুরুত্ব আরও ভালোভাবে ধরে রাখা সম্ভব হয়। আমার সংগ্রহে বাংলাদেশের বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য graded banknote রয়েছে, যা আমার কাছে শুধু সংগ্রহ নয়—বরং হারিয়ে যাওয়া সময়কে ধরে রাখার এক আন্তরিক প্রচেষ্টা।
Email: jsmsabbir81@gmail.com
Phone: +49 1573 4633964
Sabbir Hasan Collection









