Ismail Hossain Selim


জন্ম ১ জানুয়ারি ১৯৫৫ খ্রি: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় কলেজপাড়া। একজন সংগ্রাহক, শিল্পী এবং লেখক। ছেলেবেলা থেকেই ডাকটিকেট দিয়ে সংগ্রহ শুরু। পরবর্তীতে অটোগ্রাফ, মুদ্রা এবং পুরাতন ডকুমেন্টস সংগ্রহ করলেও এ্যান্টিকস বিশেষ করে টেলিফোন সেট এবং ম্যাচবক্স বর্তমানে সংগ্রহের প্রধান বিষয়। বিভিন্ন ধরণের, বিভিন্ন সাইজের ১১১ দেশের ৪০০০ ম্যাচবক্স সংগ্রহে রয়েছে। দেশি এবং বিদেশি বিভিন্ন ধরণের এবং বৈশিষ্টের ৩০০+ টেলিফোন সেট আছে। এ ছাড়াও রয়েছে ফোনোগ্রাফ, ৮মিমি ফিল্ম মুভি প্রজেক্টর, রীল টু রীল টেপরেকর্ডার, গ্রামোফোন, ইলেকট্রিক এবং ম্যানুয়াল টাইপরাইটার, পুরাতন ক্যামেরা, স্লাইড প্রজেক্টর, রেডিও, টেলিভিশন ইত্যাদি। আরো সংগ্রহে আছে অটোগ্রাফ, পুরাতন ডকুমেন্টস এবং ১৭৪ দেশের ব্যাংকনোট এবং বিভিন্ন দেশের মুদ্রা। এ সকল সংগ্রহ নিয়ে বিভিন্ন  সময় দেশের মূলধারার বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে প্রতিবেদন করা হয়েছে। সংগ্রহ নিয়ে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস' ক্লাব বিএমসিসি'র আয়োজনে জাতীয় এবং আন্তর্জাতিক প্রদর্শনী সহ দেশের বাইরে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি।


সংগ্রহের শখ ছাড়াও লেখালেখি এবং ছবিআঁকা আমার পছন্দের বিষয়। বিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি শুরু। এ যাবত প্রকাশনা সংখ্যা ৫টি। ২০০২, ২০১১ এবং ২০১২ সালে প্রকাশনা সংস্থা "লেখাপ্রকাশ" এবং "ছায়ানীড়" কতৃক প্রাপ্ত সাহিত্য পুরস্কার। আমার আঁকাআঁকির শুরুটাও ছোটবেলা থেকেই। আমার আঁকা ছবি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রুপ প্রদর্শনীতে অংশগ্রহণ ছাড়াও টাঙ্গাইলে ২০১৯ সালে অনুষ্ঠিত হয় আমার একক প্রদর্শনী। 



Ismail Hossain Selim
E-mail : iismailhossainnn@gmail.com
Phone: 01712-252473


Ismail Hossain Selim Collection
GO BACK TO HOME PAGE







 

BCD Wikipedia

Search results