Mohammad Arafat Mahmud


আমি মোহাম্মদ আরাফাত মাহমুদ। জন্ম স্থান : খুলনা শহর, জন্ম ৭ জুলাই ১৯৮৭। আমার বয়স ১০, খুলনা রোটারি স্কুলে ক্লাস থ্রিতে পড়ি। বার্ষিক পরীক্ষার শেষে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। দাদার কাছে রাখা পিতলের বড় এক বাটি পুরনো ও অচল কয়েন দেখতে পাই, কয়েন গুলোর ব্যাপারে আমার আগ্রহ দেখে সেখান থেকে দাদা কয়েকটি  কয়েন আমার হাতে দেয়। সমস্ত দিনে আমার হাত থেকে কয়েকটি কয়েন হারিয়ে যায় কিন্তু উল্লেখ করার বিষয়টি হল, পুকুর ঘাটে বসে ইচ্ছাকৃতভাবে একটি একটি করে কয়েন পানিতে ছুড়তে থাকি আর খুব সুন্দর একটি শব্দ উপভোগ  করতে থাকি।  কিছু সময়ের মধ্যেই উপলব্ধি করলাম আমার হাতের সব কয়েন গুলো তো আমি শেষ করে ফেললাম। নিজের কাছে  অপরাধবোধ কাজ করতে লাগলো। পুনরায় আবার দাদার কাছে চাইতে গেলে দাদা পূর্বের কয়েন গুলোর ব্যাপারে জানতে চাইলেন  আমার কাছে। বেশ কিছু কয়েন  পুকুরে ছুড়েছি  শুনে দাদাভাই আমাকে বুঝিয়ে বললেন অনেক বছর ধরে এগুলো আমার কাছে আছে। আরো দুইদিন পরে গ্রাম থেকে যেদিন আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিব দাদাভাই আমার হাতে টিনের  একটি কৌটা  ভর্তি বেশ কিছু কয়েন দিলেন, সাথে বললেন যত্ন করে রেখো তোমার কাছে। সেখান থেকে মূলত আমার সংগ্রহ শুরু এবং আজ পর্যন্ত সংগ্রহ  চলছে।

Mohammad Arafat Mahmud
Principal Collection : British India.

Mob: 01715258055
Email :m16.arafat@gmail.com

Mohammad Arafat Mahmud Collection

GO BACK TO HOME PAGE


BCD Wikipedia

Search results