S. A. H. Waliullah

 

আমি আইন, ইতিহাস ও স্মৃতির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এক অনুসন্ধিৎসু শিক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (কুষ্টিয়া–৭০০৩) থেকে এলএল.বি. (অনার্স) ও এলএলএম সম্পন্ন করে বর্তমানে ‘ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ’-এ এম.ফিল গবেষণা করছি। 

পাঠ্যপুস্তকের সীমা পেরিয়ে আমার মুদ্রা ও ডাকটিকিটের আরেকটি নীরব জগৎ গড়ে উঠেছে। আমি একজন মুদ্রা ও ডাকটিকিট সংগ্রাহক।  আমার ব্যক্তিগত সংগ্রহশালায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের গান্ধার, পাঞ্চাল, মগধ, মৌর্য, সাতবাহন, গুপ্ত, হরিকেল, গুর্জার, প্রতিহার এবং কুশানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপদ ও সাম্রাজ্যের বিরল মুদ্রা রয়েছে। এছাড়া প্রাচীন বাংলায় বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত 'কড়ি', সুলতানী আমল, মুঘল ও ব্রিটিশ শাসনামলের বিভিন্ন করদ রাজ্যের মুদ্রাসহ বিশ্বের বিভিন্ন দেশের স্মারক মুদ্রা ও কাগুজে নোট আমার সংগ্রহকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি, পৃথিবীর স্বাধীন ও বিলুপ্ত বিভিন্ন দেশের তিন সহস্রাধিক ডাকটিকিট নিয়ে আমি কাজ করছি।

একজন নিয়মিত ফিচার লেখক হিসেবে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে আমার অর্ধশতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। সমাজসেবা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আমি বাংলাদেশ স্কাউটস থেকে 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড', 'ম্যাসেঞ্জার অফ পিস রিং ব্যাজ', 'প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ' এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'সেরা রোভার' সম্মাননা অর্জন করেছি। এছাড়া বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের 'সেরা সংগঠক' এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের বই পর্যালোচনা ও দি আলকেমিস্ট নেটওয়ার্কের বিষয়বস্তু লিখন (Content Writing) প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছি

২০২২ সালে ভারতের মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ আমার দৃষ্টিকে সীমান্তের বাইরে প্রসারিত করেছে। ভ্রমণপ্রিয়, স্বেচ্ছাসেবী ও জ্ঞানসন্ধানী একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি—ইতিহাসের স্মৃতি, মানবিক মূল্যবোধ ও সচেতন নাগরিকতার সমন্বয়েই নির্মিত হতে পারে আগামী দিনের সুন্দর সমাজ; সেই নির্মাণযাত্রারই এক নীরব সহযাত্রী আমি।


মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দৈনিকে মুদ্রা ও ডাকটিকিট বিষয়ে ১৫টি ফিচার প্রবন্ধ লিখেছি।

১. নির্বাক ষড়যন্ত্র: মুদ্রা ও ডাকটিকিটে ফিলিস্তিন 

২. টাকার ছবিতে বাংলার সমাজ-সংস্কৃতি

৩. টাকায় আঁকা বাংলার স্থাপত্য পুরাকীর্তি 

৪. মুদ্রার চিত্রপটে বাংলাভাষা 

৫. মুদ্রায় বাংলার রাজনৈতিক বিবর্তন 

৬. সুলতানি বাংলার টাঁকশাল 

৭. স্মারক মুদ্রায় কাতার বিশ্বকাপ 

৮. ডাকটিকিটে বাংলাদেশের অভ্যুদয় 

৯. মুদ্রার ক্যানভাসে বঙ্গবন্ধু 

১০. কড়ির সাতকাহন 

১১. আমাদের মুদ্রায় স্মৃতিসৌধ 

১২. মুদ্রায় আঁকা আমাদের বিজয়

১৩. প্রামাণ্য ইতিহাস চর্চার আরেক নাম মুদ্রা সংগ্রহ

১৪. মুদ্রায় ভাষা আন্দোলনের স্মারক

১৫. মুদ্রা সংগ্রহের পূর্বাপর 


এস এ এইচ ওয়ালিউল্লাহ 

মুদ্রা ও ডাকটিকিট সংগ্রাহক

ইমেইল: s.a.h.waliullah.iu@gmail.com

মোবা: +8801679-401886

Wali's Realm of Collections

GO BACK TO HOME PAGE




BCD Wikipedia

Search results