আসসালামু আলাইকুম। আমি মতিউর রহমান রকি। মুদ্রা সংগ্রাহক। আমি ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা বর্তমানে আমি রাজশাহী শহরে বসবাস করছি। রাজশাহী বাংলাদেশের সব থেকে সুন্দর এবং পরিষ্কার নগরীর মধ্যে একটি। আমি মুদ্রা ব্যাকনোট ডাকটিকিট অ্যান্টিক ম্যাচবক্স এবং আরও অনেক কিছু সংগ্রহ করে থাকি। আমি অনেক ছোট বেলা থেকে সংগ্রহ করে আসছি। মুদ্রা ব্যাংক নোট আমি প্রথম আমার বাসা থেকে পেয়েছি আমার আব্বু এয়ারলাইনস্ এর চাকুরি করতেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ব্যাংকনোট মুদ্রা পেলে নিয়ে আসতেন আর আমার আম্মু সেগুলো যত্ন করে রেখে দিতেন। আমি সেগুলো দেখতাম আর বায়না করতাম আমাকে দেয়ার জন্য আম্মু মাঝে মাঝে আমাকে দিতেন। এ ভাবে পরীক্ষায় ভালো ফলাফল করলে আম্মু আমাকে আরও দিবেন বলতেন এবং আমি খুব ভালো করে লেখাপড়া করতাম এবং ভালো ফলাফলের সাথে মুদ্রা এবং নোটগুলো নিয়ে নিতাম এই ব্যাপারটা আমার আব্বু খুব ভালো করে খেয়াল করতেন। এ ভাবে আব্বু আমার সংগ্রহের প্রতি আকর্ষণ দেখে আমার জন্য যখন যে ভাবে মুদ্রা ব্যাংকনোট পেতেন সেগুলো এনে আমাকে দিতেন। এর পাশাপাশি আমি ডাকটিকিট সংগ্রহ করতাম এবং আমার স্কুলের পাশে সালাম স্টাম্প সেন্টার থেকে দেশ বিদেশের ডাকটিকিট মুদ্রা ব্যাংকনোট সংগ্রহ করতাম। এ ভাবে সংগ্রহ করতে করতে এক সময়ে অনেকের সাথে পরিচয় হয় এবং আমার সংগ্রহ চলতে থাকে এক সময়ে আমি বিভিন্ন শহর মফস্বল থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করতাম এখনও করি তবে আগের তুলনায় কম। আমি এখন সংগ্রহের পাশাপাশি মুদ্রা ডাকটিকিট ব্যাংকনোট ক্রয় বিক্রয় করে থাকি। আমার সংগ্রহের সময়কাল বর্তমানে ৩৪ বছর। আমার সর্বশেষ ইচ্ছা আমি যেন শেষ বয়স পর্যন্ত সংগ্রহ করে যেতে পারি ধন্যবাদ।
Mohammad Motiur Rahman Rocky
Collector Of Coin,Banknote,Matchbox,Beads,Hand Watch,Antique,Stamps Etc.
Principal Collection Bengal/Dehli Sultanate Coins And Mughal Coins. (Buy/Sell)
Email Rockyrhaman9@gmail
Phone- +8801793708368/+8801817544546
Mohammad Motiur Rahman Rocky Collection





