আমি একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী। বর্তমানে "কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ" এ আমি বিবিএ নিয়ে পড়াশোনা করছি।আমি যখন ক্লাস ৪ এর শিক্ষার্থী ছিলাম তখন কয়েন সংগ্রহ দিয়ে শুরু হয়েছিল আমার সংগ্রহ যাত্রা। আমার মূল সংগ্রহ হলো বাংলাদেশি নোট, বিদেশী নোট, ডাকটিকিট,ম্যাচবক্স।আমার সংগ্রহের প্রতি আগ্রহ মূলত ইতিহাস, ঐতিহ্য ও পুরোনো জিনিসের প্রতি ভালোবাসা থেকে তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন দেশের পুরোনো ও নতুন ব্যাংক নোট, কয়েন এবং ডাকটিকিট সংগ্রহ করতে আমার ভালো লাগে। প্রতিটি নোট, কয়েন বা স্ট্যাম্পের সঙ্গে কোনো না কোনো দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য জড়িয়ে থাকে—যা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয়।
আমি মনে করি, সংগ্রহ করা শুধু একটি শখ নয়; এটি জ্ঞান অর্জনেরও একটি মাধ্যম। একটি পুরোনো নোট বা কয়েনের মাধ্যমে সেই সময়ের অর্থনীতি, শাসনব্যবস্থা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই সংগ্রহের প্রতিটি জিনিসকে আমি যত্নসহকারে সংরক্ষণ করার চেষ্টা করি। আমি বেশ কিছু বড় ফেইসবুক গ্রুপের সাথে যুক্ত আছি।এবং আমি বিএনসিএস এর একজন লাইফ মেম্বার।
Email: farihansadik0@gmail.com
Ph: 01324830290
