আমার নাম কাজী আহাম্মেদ শামীম,আমি বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকা লালবাগের বাসিন্দা । ছোটবেলা থেকেই আমার সংগ্রহের একটা নেশা ছিলো তবে সেটা ছিলো,খেলনা,ঈদ কার্ড,ভিউ কার্ড,পকেট কেলেন্ডার সংগ্রহ করা ।
আমার বাবা একজন কর্মজীবির পাশাপাশি একজন নোট কয়েন এবং ডাক টিকিট সংগ্রাহক ও ছিলেন,বাবার দেখাদেখি আমার ডাক টিকিট ও নোট কয়েন সংগ্রহে প্রবেশ তবে আমার বাবার বেশির ভাগ ডাক টিকিট ই আমি খাতায় লাগিয়ে নষ্ট করে ফেলতাম তবে আব্বা বুঝিয়ে বলতেন বড় হলে এইগুলো তোমার কাজে দিবে নষ্ট করো না । সেদিন থেকেই বাবার হাত ধরে আমার সংগ্রহ জগতে প্রবেশ আজ আমি একজন সংগ্রাহক ।
আমার পেশাগত জীবনের পাশাপাশি আমি একজন ফিলাটেলিক, ফিলুমেনি এবং নিউমিসমাটিক সংগ্রাহক।
শখের সংগ্রহ বা *Collecting as a Hobby* কেবল সময় কাটানোর মাধ্যম নয়, এটি এক ধরণের শিল্প এবং ইতিহাসকে ধরে রাখার প্রচেষ্টা। একজন সংগ্রাহক যখন কোনো জিনিস সংগ্রহ করেন, তখন তিনি মূলত সেই জিনিসের পেছনের গল্প, সংস্কৃতি এবং সময়টাকে নিজের কাছে জমিয়ে রাখেন।
আমার দেশলাই সংগ্রহের পিছনেও একটা গল্প আছে প্রথমে আর সেটা হলো বাংলাদেশের বিখ্যাত দেশলাই সংগ্রাহক ও ডিজাইনার সাকিল হক ভাইয়া ফেসবুক বা নিউজে যখন তার দেশলাইয়ের প্রতিবেদন দেখতাম আর ভাবতাম আমিও একদিন দেশলাই সংগ্রহ করবো কিন্তু তার মতো এতো পুরোনো দেশলাই কোথায় পাবো! তারপর সাকিল ভাইয়ার সাথে পরিচয়। ধীরে ধীরে সকলের সাথে পরিচয় হয় তবে আমার কাছে পুরোনো দেশলাই না থাকলেও নতুন এবং ক্যাম্পেইন ম্যাচবক্স গুলো আছে।
আমি একজন ক্ষুদ্র সংগ্রাহক হিসেবে আমি বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টর ক্লাব এর ২ টি দেশলাই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি।
১-World Matchbox & Label Exhibition 2023
২-4th International Matchbox & Label Exhibition 2024
আমি বাংলাদেশের ২ টি নাম করা সংগঠনের আজীবন সদস্য
১-ঢাকা ফিলাটেলিক ক্লাব ( DPC Club)
২-বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টর ক্লাব (BMCC Club)
আমি বাংলাদেশের ডাক টিকিট,স্বারক খাম,দেশ বিদেশের দেশলাই,পোস্ট কার্ড,দেশ বিদেশের ব্যাংক নোট,বাংলাদেশের স্বারক নোট ও কয়েন সংগ্রহ করি পাশাপাশি ওয়াটার লেবেল ও ড্রিংক লেবেল সংগ্রহ করি
Email: golamsahid015@gmail.com
Phone:
01534302553
01994338299
Kazi Ahammed Shamim Collection












